ফিরলেন মুশফিক-রিয়াদ, চাপে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৬:৪২ পিএম
ফিরলেন মুশফিক-রিয়াদ, চাপে বাংলাদেশ

বেশ সতর্কতার সঙ্গে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ ও মুশফিক। কিন্তু টানা দুই বলে দুইজনেই ফিরে গেছেন। আর এতেই চাপে পড়েছেন টাইগাররা।

ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাজমুল হোসাইন শান্ত ও এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ।

এরপর সাকিব ও লিটন মিলে ৪৯ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক চাপ থেক্ব উদ্ধার করেন। দলীয় ৭৪ রানে লিটন ফেরেন ইনিংস সর্বোচ্চ ৪১ রান করে।

এরপর দলীয় ৯১ রানে সাকিব ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম মিলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ইনিংস। কিন্তু ৩৪তম ওভারের শেষ বলে মাহমুদউল্লাহ ও ৩৫তম ওভারের শেষ বলে মুশফিক ফিরলে বিপদে পড়ে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫.৫ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১২৮ রান।

Link copied!