ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১০:৫৮ এএম
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, বিভিন্ন মৌসুমে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় নিয়মিতভাবেই শীর্ষ ১০-এর মধ্যে অবস্থান করে ঢাকা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


আজ ১৫২ স্কোর নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের  মধ্যে দ্বিতীয় স্থানে ঢাকার বায়ুদূষণের মান। 

বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার সমান ১৫২ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। ১৪৫ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৩২।

এরপরই দূষণে শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে রয়েছে যথাক্রমে ইসরাইলের জেরুজালেম (১০৭), চীনের বেইজিং (১০৫), পাকিস্তানের লাহোর (১০৪), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (৯৭), ভারতের কলকাতা (৯৪), সৌদি আরবের রিয়াদ (৯২)।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী, কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Link copied!