পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ছয়জন
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বিলে থাকা কয়েকজন মাছ ধরার জন্য ব্যবহৃত একটি অস্থায়ী মাচাং ঘরে আশ্রয় নেন। পলিথিন দিয়ে তৈরি ওই ঘরের ওপর বজ্রপাত হয়।
পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো