বেগম রোকেয়া দিবসে দেশের পাঁচ বিশিষ্ট নারীকে ‘রোকেয়া পদক ২০২২’ দেওয়া হচ্ছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদের এ পদক দেওয়া হবে।
বুধবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস পালিত হবে।
যারা পাচ্ছেন পদক
নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ঝিনাইদহের নাছিমা বেগম এবং সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন।
পদকপ্রাপ্তরা আঠারো ক্যারেটমানের পঁচিশ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

















