রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৮:০৪ এএম
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন থানার দৈনিক বাংলার মোড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, দৈনিক বাংলার মোড়ের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

এদিকে স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা। তিনি পথে পথেই ঘুরে বেড়াতেন।

এদিকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই মোহাম্মদ আলী। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!