পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগরীতে ২৪ ঘণ্টা আতশবাজি, পটকা ফোটানোসহ বিস্ফোরক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সইযুক্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শবে বরাত পালন করা হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগরে সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো এবং বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

































