মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি মেনে না চলে, তাহলে তিনি ‘যা করার দরকার, তাই করবেন’।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান যদি তাদের চুক্তি অনুযায়ী না চলে, অথবা যদি তারা সঠিক আচরণ না করে, তাহলে আমি যা করার প্রয়োজন, তাই করব।
ট্রাম্প আরও বলেন, ইরানের অবমুক্ত অর্থ কেবলমাত্র যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল।
তিনি দাবি করেন, ওই সব অর্থ শেষ পর্যন্ত খাদ্য কেনার মাধ্যমেই ফিরে আসবে, যা তাদের অত্যন্ত প্রয়োজন। তাদের জনসংখ্যা ৯ কোটি ১০ লাখ; তারা নিজেদের মানুষকে খাওয়াতে পারছে না। তাই আমরা যে অর্থ অবমুক্ত করছি, তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই যাবে।

































