২১ প্রকারের ৫৯ বন্যপ্রাণী জব্দ


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ১০:৪৪ এএম
২১ প্রকারের ৫৯ বন্যপ্রাণী জব্দ

সাতক্ষীরার দৃষ্টিনন্দন পিকনিক স্পট ‘মোজাফফর গার্ডেন’ এ দিনভর অভিযান চালিয়ে কুমির, সাপ, বানরসহ ২১ প্রকারের ৫৯টি বন্যপ্রাণী জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত মোজাফফর গার্ডেনের সুবিন্যস্ত সংরক্ষিত এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

বনজ প্রাণী পোষা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকায় এই অভিযান চালানো হয়েছে বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক নিশ্চিত করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক জানান, খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের সহয়তায় বৃহস্পতিবার দুপুর থেকে সাতক্ষীরা শহর উপকণ্ঠের খড়িবিলায় মোজাফফর গার্ডেনে অভিযান চালানো হয়। এসময় দুটি কুমির, দুটি পাইথন, তিনটি বাজপাখি, উল্লুক, ছয়টি বানর, দুটি সঁজারু, ১০টি অতিথি পাখি, দুটি অজগর, দুটি হনুমান, চারটি গুইসাপ, মদন টাক ও দুটি ঈগল রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের খুলনা বিভাগীয় প্রধান নির্মল কুমার পাল জানান, “কোনো মামলা হয়নি। কিছু প্রাণী অবমুক্ত এবং কিছু ঢাকাতে নেওয়া হয়েছে।