কানাডা–বসনিয়া ম্যাচ ১–১ গোলে ড্র

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১১:১৭ এএম

বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে গতকাল রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে দারুণ খেলেও ১–১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা।
এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা। কিন্তু এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা।

২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।