ঢাকায় নারী প্রার্থীরা কে কত ভোট পেলেন, কারা ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:০৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনে ১৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তাদের কেউই জয়ী হননি। প্রাপ্ত ভোটের পরিমান অনুযায়ী তিনজন দলীয় নারী প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় অবস্থানে থাকেন।

ঢাকার নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এনসিপির দিলশানা পারুল, যিনি ঢাকা–১৯ আসনে ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট পান। ওই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ৬৫ হাজার ৬৯৩ ভোট বেশি পেয়েছেন।

ঢাকা–১৪ আসনে বিএনপির সানজিদা ইসলাম তুলি পান ৮৩,৩২৩ ভোট। তিনি সেখানে বিজয়ী জামায়াতে ইসলামীর মীর আহমাদ বিন কাসেম এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

ঢাকা–২০ আসনে এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৭,৭৮৭ ভোট; বিজয়ী বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট সংগ্রহ করেন।

নারীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, যিনি ৪৪,৬৮৪ ভোট পান। ওই আসনে বিজয়ী হন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ।

এ ছাড়াও ঢাকার অন্যান্য নারী প্রার্থীদের ভোটসংখ্যা ছিল:

ঢাকা–১: অন্তরা সেলিম হুদা (স্বতন্ত্র) — ৪,৮৮০
ঢাকা–৫: শাহিনুর আক্তার সুমি (বাসদ মার্ক্সবাদী) — ২২১
ঢাকা–৭: শাহানা সেলিম (জাসদ) — ২০৮; সীমা দত্ত (বাসদ মার্ক্সবাদী) — ৬৭৭
ঢাকা–৮: মডেল মেঘনা আলম — ৬০৮
ঢাকা–৯: নাজমা আক্তার (গণফোরাম) — ১৭১
ঢাকা–১০: বহ্নি বেপারি (জাপা) — ১,৫৮০; নাসরিন সুলতানা (এবি পার্টি) — ১,১০৫
ঢাকা–১১: কহিনূর আক্তার বীথি (স্বতন্ত্র) — ৭৯৪
ঢাকা–১২: তাসলিমা আখতার — ১,৫১১; সালমা আক্তার — ১৩৩
ঢাকা–১৩: ফাতেমা আক্তার মুনিয়া — ৫১৩
ঢাকা–১৮: সাবিনা জাবেদ — ৩০১

ঢাকায় নারী প্রার্থীরা কোনো আসন জিতে না পারলেও কিছু অংশেই ভোটের লড়াইয়ে তাদের উপস্থিতি চোখে পড়েছে।