গোলশূন্য সমতায় বিরতিতে ফ্রান্স–সেনেগাল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০২:০১ এএম

প্রতিভায় ঠাসা ফ্রান্স দল সেনেগালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হতাশ করেছে। দল হিসেবে তারকা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। এমবাপ্পে–দেম্বেলেরা একেকজন উজ্জ্বল তারকা, কিন্তু সবাই মিলে একই ছন্দে খেলতে পারেননি।গোল দূরে থাক, প্রথমার্ধে ফ্রান্স লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। ফ্রান্সের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি। হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে ফ্রান্স কি ছন্দে ফিরতে পারবে?

ফ্রান্স ০ : ০ সেনেগাল