লিটনকে নিয়ে শঙ্কা, টি-টোয়েন্টি দলে সৌম্য

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৭:২৮ পিএম

আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজের দলে প্রথমে সুযোগ পাননি সৌম্য সরকার। কিন্তু আজ হঠাৎ করেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে দলভুক্ত করার কথা জানায়। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন সৌম্য।

সৌম্যের জন্য নতুন করে সুযোগটা এসেছে লিটন দাসের চোট ও পারভেজ হোসেনের অসুস্থতার কারণে। চট্টগ্রামে আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সৌম্যকে হঠাৎ দলে নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘যেহেতু আমি ফিফটি–ফিফটি আছি, জানি না কী হতে পারে, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। (পারভেজ) ইমনেরও একটু অসুস্থতা আছে। এ কারণে আমরা ঝুঁকিটা নিইনি।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার, তবে খেলেছেন শেষ দুই ম্যাচে। টি–টুয়েন্টি সংস্করণে ৮৭ ম্যাচ খেলে ১৭.৮২ গড় ও ১২২.১৩ স্ট্রাইক রেটে ১৪৬২ রান করেছেন সৌম্য।

ব্যাটিংয়ে দুশ্চিন্তা থাকলেও বোলিং নিয়ে বাংলাদেশ দল বেশ স্বস্তিতে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি–টুয়েন্টি সিরিজে অনেকে না থাকলেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আছেন সব বড় তারকাই। পেসারদের সারিতে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলামদের সঙ্গে আছেন তরুণ আব্দুল গাফফারও।

অবধারিতভাবেই গেল লিটনের কাছে। জবাবে বাংলাদেশ দলের টি–টুয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘এটা ভালো যে পেস বোলিং অনেক শক্তিশালী। যে কাউকে সেরা একাদশে খেলাতে পারবেন। এটা একটা ভালো প্রতিযোগিতা। বাংলাদেশ দলের জন্যও ভালো যে বেঞ্চ শক্তিশালী হচ্ছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টিতে ১১ ম্যাচে বাংলাদেশের জয় ৪টি। সবগুলোই ২০২১ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া ৫ ম্যাচের সিরিজে। সেটিই এখনো দুই দলের সর্বশেষ টি–টুয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতার স্মৃতিটা অবশ্য বেশ তরতাজা।

টি–টুয়েন্টি সিরিজে মিরপুরের সিরিজ জয় আত্মবিশ্বাস দিচ্ছে লিটনদের, ‘(ওয়ানডেতে) শুধু সিরিজ জিতেছি তা–ই নয়, আমরা তিনটা ম্যাচই খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা একটা বাড়তি পাওয়া। অবশ্যই সংস্করণ আলাদা, আমাদের দল আলাদা, তাদের দলও আলাদা। একটা ভালো দিক যে আমাদের বেশির ভাগ খেলোয়াড় ওয়ানডেতে খেলেছে। সবার আত্মবিশ্বাস আছে। তবে নির্দিষ্ট দিনে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’