চলতি অর্থবছরের এপ্রিল মাসের প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ৪২৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ৩৩৯ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২০২৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে ২৬ হাজার ৫৪৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১ হাজার ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার।