হাম-রুবেলা প্রতিরোধে মনোযোগ দেয়নি অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:৩৫ পিএম

বিগত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কিংবা যেকোনো কারণেই হোক হাম-রুবেলা প্রতিরোধে যথাযথ প্রচারণা ও নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজারের মহেশখালী ও রামু উপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে। তিনি জানান, প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এ কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলায় তা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের মধ্যে হাম নিয়ন্ত্রণে এনে শিশুমৃত্যু শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার।