শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানের পর দলটি কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সাক্ষাৎকারে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বিএনপি সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না। জবাবে তারেক রহমান বলেন, “যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।”
উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে।