মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক টম লাথাম। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। তবে দুটি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশে। জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইনের জায়গায় দলে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হামিশ বেনেট, এজাজ পেটেল, ব্লেয়ার টিকনার।








































