সাইফুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ১০:০৯ এএম
সাইফুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

বহুদিন মাঠের বাইরে সাইফুদ্দিন। ছিলেন আলোচনার বাইরেও। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে আলোচনায় এলেন জাতীয় দলের এই তারকা। সাইফের দুঃখ প্রকাশেও নরম হচ্ছে না বিসিবি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে তারা।

ইনজুরির কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের বাইরে সাইফ। মাঝে বিপিএলে খেলতে চেয়েছিলেন কেবল ব্যাটার হিসেবে। তবে বিসিবি তার ইনজুরি থাকার কারণে ঝুঁকি হয়ে যাবে বলে আবেদনে সাড়া দেয়নি।

তবে মাঠের বাইরে থাকার এই পুরো সময় সাইফকে নজরে রেখেছিল বিসিবি। ফেব্রুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনেও পাঠানো হয়েছিল তাকে।

এদিকে গণমাধ্যমে সাইফ বলেন, “এই কয়েক মাসে আমার সঙ্গে কোচিং প্যানেল যোগাযোগ করেনি। আমার খোঁজ রাখেনি টিম ম্যানেজমেন্ট।”

সাইফ বিসিবির গাইডলাইনে থাকার পরও এমন বেফাঁস মন্তব্যে সাক্ষাৎকার দেওয়ার কিছুক্ষণ পরই বিসিবি তাকে তলব করে। মঙ্গলবার (৮ মার্চ) এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিসিবি। এই অলরাউন্ডার দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। কিন্তু তাতেও মন গলেনি বিসিবির। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বোর্ড।

Link copied!