টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০২:৪১ পিএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক
ছবি সংগৃহীত

ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টি-টোয়েন্টিতে দারুণভাবে জয়লাভ করে বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আফগানদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

শনিবার (৫ মার্চ) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় তিনটায় শুরু হবে ম্যাচটি। 

আগের ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। বাদ পড়েছেন গত ম্যাচে অভিষিক্ত মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে না পারা মুশফিকুর রহিম। এটি তার ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি। তার আগে বাংলাদেশের হয়ে এই মাইলফলক ছুঁয়েছেন একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ। 

আফগানিস্তানও তাদের একাদশে জোড়া পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন রহস্যময় স্পিনার মুজিব উর রহমান। আর বাদ দেওয়া হয়েছে তরুণ লেগস্পিনার কাইস আহমেদকে। এ দুজনের জায়গায় দলে এসেছেন উসমান গনি ও শরাফউদ্দিন আশরাফ।

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ , মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, ফজলহক ফারুকি, উসমান গনি ও দারউইশ রাসুলি।

Link copied!