দেশে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৯:২৪ এএম
দেশে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ১২টা ২৮ মিনিটে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশে এটি অনুভূত হয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমি কম্পন ইউনিটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মো. হানিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. হানিফ বলেন, রাত ১২টা ২৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। ফলে চট্টগ্রামের অংশে বেশি কম্পন অনুভূত হতে পারে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালা থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!