নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০১:৩০ পিএম
নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ

খুচরা পর্যায়ে তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর জন্য এনবিআরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে শুল্ক কমানো-সংক্রান্ত ফাইলে আইনমন্ত্রী অনুমোদন দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “আজকে এ বিষয়ে এসআরও জারি করা হবে। তবে আমদানি পর্যায়ে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা।”
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!