করোনা মহামারির দাপট বিশ্বজুড়ে আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। সপ্তাহের ব্যবধানে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের কাছাকাছি মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিশ্বে মৃতের সংখ্যা ৪৬ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১০ হাজার ২০০ এবং নতুন সংক্রমিত হয়েছেন সাড়ে ৫ লাখ।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৭২ হাজার ৩২৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৭২ লাখ ২০ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৫৯ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ হাজারের উপর দৈনিক মৃত্যুর ঘটনা ঘটছে। দৈনিক সংক্রমণের সংখ্যা ১ লাখ ৫৬ হাজারের কাছাকাছি।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৮৭৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৯৬০ জনের।
এছাড়াও মেক্সিকোতে ১ হাজার ৪৬ জন, ব্রাজিল ও রাশিয়ায় প্রাণহানি ৮শ’য়ের কাছাকাছি প্রাণহানি হয়েছে।







































