কুবি শিক্ষক সমিতি নির্বাচন স্থগিত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৭:৪৪ পিএম
কুবি শিক্ষক সমিতি নির্বাচন স্থগিত

নাটকীয়তা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতি এবং ভোট গ্রহণের সময় পার হয়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. জি এম মনিরুজ্জামান নির্বাচন কক্ষের সামনে এসে এই ঘোষণা দেন।

মনিরুজ্জামান বলেন, কুবির গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল আটটা থেকে ভোট গ্রহণের জন্য সকল আয়োজন সম্পন্ন করে প্রস্তুত ছিল। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে উপস্থিত শিক্ষকরা দুই পক্ষের দুই আবেদনের ভিত্তিতে এবং তফসিলে উল্লিখিত ভোটগ্রহণের সময় দুপুর ১টা পার হয়ে যাওয়ায় আজকের ভোটগ্রহণ নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত ঘোষণা করা হলো।

তবে আজকের মত এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হলেও পরবর্তী নির্বাচন কবে হবে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর প্রতি ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অনাস্থা পত্র দেওয়া হলেও তা আমলে না নিয়েই নির্বাচনের আয়োজন করে শিক্ষকদের একটি অংশ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!