চুক্তিতে নিয়োগ পেলেন চার সচিব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:২৭ পিএম

চার মন্ত্রণালয়-বিভাগে সাবেক চার সরকারি কর্মকর্তাকে চুক্তিতে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) তাঁদেরকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তিভিত্তিক চার সচিবের মধ্যে রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্য সেবা বিভাগে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া নয়জন সচিবের নিয়োগ গত ২৩ ফেব্রুয়ারি করেছে বাতিল বিএনপি সরকার। একই দিন তিনজন সচিবকে দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এসব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে।