জাহিদ আকাশের নতুন গান “বন্ধু তোরা কেমন আছিস”

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:৪৬ এএম
ফাইল ছবি

জনপ্রিয় কণ্ঠশিল্পী জাহিদ আকাশ নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। প্রেম ও আবেগের অনুভূতিতে ভরা এই গানটি ইতোমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটির কথা লিখেছেন শিপন আহমেদ। সুর করেছেন জাহিদ আকাশ নিজেই এবং সংগীতায়োজনে দায়িত্ব পালন করেছেন জামিউল হাসান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জাহিদ আকাশ, আব্দুর রহমান, আনিকা, সিয়াম ও আখি। ভিডিও সম্পাদনার কাজ করেছেন এব নূর তুষার।

জাহিদ আকাশ বলেন, এটি এমন একটি গান যা শ্রোতারা আমার কাছ থেকে আশা করেন। আশা করি সবার কাছে গানটি ভালো লাগবে। গানটি শ্রোতাদের হৃদয় ছুঁতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।