খুলনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ঈদ উপহার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১২:০৭ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঈদ উপহার প্রদান করেছে ‘সোনালী দিন প্রতিবন্ধি সংস্থা’। গতকাল সোমবার বিকেলে নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এসব উপহার সামগ্রী বিরতণ করা হয়।
সংস্থার সভাপতি ইসরাত আরা হীরার সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাজেদা ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ মাসুদা পারভীন, বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, শিশু সুরক্ষা জোটের সভাপতি এ্যাড. শামিমা সুলতানা শীলু, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সদস্য সচিব সুতপা বেদঞ্জ, খুলনা পাবলিক কলেজের সাবেক উপাধ্যক্ষ তাসরিনা বেগম, কবি নুরুন নাহার হীরা, মো. আব্দুর রাজ্জাক, কৃষ্ণা দাশ, খাদিজা খাতুন, মো. সবুজুল ইসলাম, মো. রাকিবুজজামান মানিক, সাবিনা ইয়াসমিন, মো. ওয়াসিফ খান, নিঝুম হাসান শ্রুতি, মো. তাজুল ইসলাম প্লাবন প্রমুখ।